• Promoting Childhood Education for Sustainable and Transformational Achievements
  • English
Follow Us At:

বিনামূল্যে আনন্দ বিতরণ

সব বই-ই আসলে একধরনের জেলখানা। সাধারণ জেলখানায় যেমন লোহার দন্ডের পেছনে আসামিদের বন্দি করে রাখা হয়, তেমনি বইখানার শব্দের পেছনে বন্দি করা হয়; এক নতুন জগত- যেখানে হাতিরা উড়ে, রাজকুমারেরা ঘুমন্ত রাজকন্যাদের উদ্দেশ্যে রওনা হয় এবং মহাজাগতিক প্রাণিরা পৃথিবী দখলের জন্য উঠেপড়ে লাগে। এমন এক জগত, যেখানে “বাস্তবতা” পোস্টকার্ড হাতে নিয়ে কোনো দারোয়ান দাঁড়িয়ে থাকে না। মায়া ও বিস্ময়ের অদ্ভুত সুন্দর এই শব্দ জগতের প্রবেশাধিকার থেকে আমাদের দরিদ্র শিশু কিশোররা বঞ্চিত হবে? এই প্রশ্নের উত্তর দিতে  “প্রচেষ্টা” শুরু করেছে “বিনা মুল্যে আনন্দ বিতরণ কর্মসূচী”। যার অংশ হিসেবে প্রচেষ্টা বই বিতরণ করছে অভাবী শিশুকিশোরদের মাঝে।